Saturday, 30 March 2013

দৃশ্যকল্প ১

দৃশ্যকল্প। তুমি আমার দিকে তাকাও। আমি তোমার দিকে তাকাই। প্রেম আসুক, মশা, মাছি, minibus...দীর্ঘ সময় পর কারেন্ট ফিরে আসুক... দ্যাখো পাশের বাড়ির ছাদে টব। ফুল ফুটুক। ঝরে যাক। মাড়িয়ে যাক পথচারী। তবু তো আজ বসন্ত। বন্ধু হই, বান্ধবী হও। ভ্যালেন্টাইন। থাপ্পড় মারো,তারপর চুমু খাও। রান্না করো, খেতে দাও...বিষ মেশাও। রাগ করো, রেগে যাই। খুন হও, খুন হই। একটা post-mortem দরকার। উড়ে যাও, উড়ে যাই। মিথ্যে বলো, সন্দেহ করি। শেষে বিশ্রী একটা ঝগড়া হোক। তোমার চেনা শোনা সব ছেলেরা ভ্যানিশ, আমারও চেনা জানা সব মেয়েরা হাওয়া! ভেবে বলো আজ রাতে propose করলে হ্যাঁ বলবে কি না......
দৃশ্যকল্প।সব মিথ্যে, বানানো।ফালতু।কেউ যায় নি। সব শালা ঘিরে আছে আর ভিড় করেছে তোমার চারদিকে।তুমিও সেরকম। ঘেন্না আসে, ঘেন্না আসুক...মশা, মাছি, minibus...দীর্ঘ সময় পর কারেন্ট ফিরে আসুক..তুমি মুখ ঘুরিয়ে নাও অবহেলায়, আমি বোকার মত অন্য কোনও দিকে তাকাই।